২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শীর্ষ ধনীর তালিকায় প্রথমে উঠে এলেন জেফ বেজোস

spot_img

এক্সের মালিক ইলন মাস্ককে হটিয়ে শীর্ষ ধনীর তালিকায় প্রথমে উঠে এসেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বর্তমানে তার সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার। অপরদিকে ইলন মাস্কের সম্পদ এখন ১৯৮ বিলিয়ন ডলার। সোমবার প্রকাশিত ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেস্কে এ তথ্য উঠে এসেছে।
এতে দেখা যায়, তৃতীয় স্থানে রয়েছেন এলভিএমএইচ সিইও বার্নার্ড আর্নল্ট। তার সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার। অর্থাৎ শীর্ষ তিন ধনীর সম্পদ একদম কাছাকাছি। ২০২৪ সালে বেজোস এখন পর্যন্ত ২৩ বিলিয়ন ডলার আয় করেছেন, যেখানে মাস্ক হারিয়েছেন ৩১ বিলিয়ন ডলার। এই দুই বিলিয়নেয়ারের সম্পদ অর্জন অনেকাংশেই নির্ভর করে আমাজন ও টেসলার মতো কোম্পানিগুলোর স্টক মার্কেটের ওপর। অ্যামাজনের শেয়ারের দাম এই বছর ১৮ শতাংশের বেশি বেড়েছে। অপরদিকে টেসলার কমেছে ২৪ শতাংশ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ