২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আল্পনা সিনেমা হল এখন মসজিদ

spot_img
কিছুদিন পরপরই রাজধানী ঢাকা ও এর বাইরে বিভিন্ন জায়গায় একের পর এক সিনেমা হল বন্ধ হওয়ার খবর পাওয়া যায়। এবার এই তালিকায় নতুন নাম নড়াইলের কালিয়া উপজেলার ‘আল্পনা’ সিনেমা হল। বর্তমানে এই হলটি ‘তাবলিগী মার্কাজ মসজিদ’ হয়ে গেছে।

 

তবে স্থানীয়দের বরাতে জানা গেছে, গত দুই দশক ধরে এটি খালি পড়ে ছিল।

সিনেমা হলকে কেন্দ্র করে যেসব দোকানপাট বসেছিল সেগুলো উঠে গেছে। খুব বেশি লোকজনের চলাচল নেই এই রাস্তা ধরে। জানা গেছে, তাবলিগের ‘আলমী শুরায়ী নেজাম’ এর পক্ষে মাওলানা শহিদুল এটি ইজারা নিয়ে ধর্ম প্রচারের জন্য তাবলিগী মার্কাজ মসজিদ করেছেন।

সাথী ভাই’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রায়হান শেখ সাংবাদিকদের বলেন, ‘‘আলহামদুলিল্লাহ! কালিয়া নড়াইলের ‘আল্পনা’ সিনেমা হল এখন থেকে (বুধবার) মারকাজ মসজিদ। যেখানে এক সময় গুনাহের অন্ধকারে নিমজ্জিত ছিল, আজ সেখানে আল্লাহর জিকির-ফিকির ও দ্বীনি দাওয়াতের মেহনত দ্বারা আবাদ হবে। অন্ধকার বিদায় নেবে, জায়গা করে নেবে ঈমানের নূর।”

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান গণমাধ্যমকে বলেন, “এখন থেকে ২০ বছর আগে ‘আল্পনা’ সিনেমা হল ছিল। সেটি বন্ধ। কেউ একজন এই ভেস্টেড প্রপার্টি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে পরিচালনা করতেন বলে শুনেছি।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ