২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ঈদের দিন বগুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

spot_img

বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে গোসল করতে নেমে আদুরী আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আদুরী উপজেলার প্রবাসী কামরুল শাহাদাত রিপনের মেয়ে। আদুরী স্থানীয় অনুশীলন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।বর্তমানে পরিবারটি সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি গ্রামে বসবাস করলেও ঈদ উদযাপন উপলক্ষে আদুরী তার দাদা আবদুর রহমানের বাড়ি ছাগলধরা গ্রামে বেড়াতে গিয়েছিল। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান , ঈদের দিন সকালে আদুরী কয়েকজন সঙ্গীর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা শিশুরা বিষয়টি বাড়িতে জানালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। তবে তখন পর্যন্ত আদুরী মারা গেছে।

তিনি আরও জানান, কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ