৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঐতিহ্যবাহী বিহারপুর ঈদগাহ ময়দানে শিবির নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়

spot_img

আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়াঃ

বগুড়ার শিবগঞ্জের দেউলী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিহারপুর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। ঈদের নামাজের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলা পশ্চিম শাখার প্রকাশনা ও সমাজসেবা সম্পাদক মোঃ মেহেদুল ইসলাম। ধর্মপ্রাণ মুসলিম ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, “আমাদের সমাজব্যবস্থা হবে একটি ইসলামিক সমাজব্যবস্থা। আমাদের সন্তানরা হবে ইসলামিক আদর্শে গড়া। যেমনিভাবে ইসমাইল (আঃ) ছিলেন পিতার প্রতি বাধ্যগত তেমনি আমাদের সন্তানদেরও হতে হবে বাধ্যগত ইনশাআল্লাহ।”

এইসময় তিনি আরও বলেন, “এই লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”

পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসলিম ভাইদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ