২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

spot_img

এসবি নিউজ ডেস্ক : টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে বিচ্ছিন্ন হয়েছে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ। বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

ট্রেন বিকল হওয়ার ঘটনায় কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়েছে। বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনের টিকেট মাস্টার রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এর আগে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল সাড়ে ৭টার পর ছেড়ে যায়।

ইঞ্জিন অফিসার সোহেল মিয়া বলেন, সকাল ৭টা ১০ মিনিটে টাঙ্গাইল স্টেশন থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেন ছেড়ে আসে। ঘটনাস্থলে এলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে রিলিফ ট্রেনের ইঞ্জিন আসছে। তারপর ট্রেনটি সরানো হলে চলাচল স্বাভাবিক হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ