
মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী একবিংশ শতাব্দীর অন্যতম একজন ইসলামী স্কলার ছিলেন। তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য তাঁর জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তিনি তার সততা, বিশ্বস্ততা, অমায়িক আচরণ, সুন্দর ব্যবহার, কোমলবচন, বিনয়ী স্বভাব ও ইলমের গুণে সকলের কাছে হয়ে উঠেছিলেন অতি জনপ্রিয়। ইসলাম প্রিয় মুসলিমেরা তাঁর মুক্তো ঝরা মুখনিসৃত অমীয় বাণী শোনার জন্য কানকে উৎকর্ণ করে রাখত। তাঁর সুরলিত কন্ঠে কুরআনের তাফসির এখনও গেথে রয়েছে মুসলিম ধর্মীয় বাঙ্গালির হৃদয়ে। অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে তাঁর কণ্ঠ বরাবরই ছিল সোচ্চার। মানুষ ও মানবতার কথা তিনি ছড়িয়ে দিয়েছেন চতুর্দিকে। তিনি বাংলাদেশের অন্যতম ইসলামি দল “বাংলাদেশ জামায়াত ইসলাম” এর নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর জ্ঞান ও সুন্দর বক্তব্য দানের দক্ষতার জন্য দেশব্যাপী জনপ্রিয়তা অর্জনের পর তিনি রাজনীতিতেও বৃহৎ অবদান রাখেন। তিনি দাওয়াত ও রাজনীতির পাশাপাশি নিয়মিত লেখালেখিও করতেন। তাঁর লেখা
আখিরাতের জীবনচিত্র, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার মূলনীতি, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষাণার দাবী ও প্রসঙ্গিক ভাবনা, আমি কেন জামায়েত ইসলামী করি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলামসহ বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তিনি ২ ফেব্রুয়ারি ১৯৪০ সালে ব্রিটিশ শাসন আমলে পিরোজপুরের ইন্দুরকানীর বালিপড়া ইউনিয়নের সাঈদখালি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং ২০২৩ সালের ১৪ই আগস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনার নির্দেশে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাঁকে মেরে ফেলা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। (আমিন)
লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান
শিক্ষার্থী আল-আজহার বিশ্ববিদ্যালয়,
কায়রো, মিশর




