৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

একটি মুক্ত বাংলাদেশের কথায় আমরা শহীদদের কাছে ঋণী;শহীদী মার্চে শিক্ষার্থীরা

spot_img

বেরোবি প্রতিনিধি:সাজ্জাদুর রহমান
গণ অভূত্থানের এক মাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাড়িয়ে শহীদদের স্মরণে ছাত্র জনতার শহীদী মার্চ। এতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আজ বিকাল ৪ ঘটিকায়,শহীদ আবু সাঈদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি মর্ডাণ মোড় হয়ে শহীদ আবু সাঈদ গেটে এসে শেষ হয়।স্মাধীনতা স্মারকে সবার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা দেন শহীদ মানিক, আবু সাঈদের পরিবার।

বিভিন্ন স্লোগানে মুখরিত হয় শহীদি মার্চ।যার মধ্যে বীরের মৃতু আমাদের যুদ্ধের সূচনা,লাল সবুজের পতাকায় সাঈদ তোমায় দেখা যায়,একটি মুক্ত বাংলাদেশের কথায় আমরা শহীদদের কাছে ঋণী। ২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয় তাদের নাম সম্বিলিত ব্যানার প্লেকার্ডে প্রকাশ পায়।তাছাড়াও এতে সবাই কালো ব্যাচ ধারন করে।

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন,

স্বৈরাচার পতনের এক মাস পূর্ণ হলো। যাদের অত্বত্যাগের বিনিময়ে আমরা এসময়টি পেয়েছি তাদের স্মরণে আজকের এই শহিদী মার্চ।আমরা চাই আমদের সমাজে ন্যায়নীতি,সাম্য প্রতিষ্ঠিত হবে।যাদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের সুষ্ঠু বিচার চাই।

আরেক শিক্ষার্থী বলেন,
স্বাধীনতার এক মাস পরেও চক্রান্ত চলছে, এটা যেন মাথাচাড়া দিতে না পারে এ জন্য আমাদের এ কর্মসূচি।কোনো অস্হিতিশীল পরিবেশ বাংলাদেশ কে রুখে দিতে পারবে না।আমাদের প্রত্যাশা দেশকে নতুনভাবে সাজাবো।

শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন,
আমি অন্তবর্তী সরকারের কাচে আবেদন করি যারা আমার ভাই আবু সাঈদ হত্যার সাথে জড়িত তারা দেশে থাক কিংবা বিদেশে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হোক।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে সাহায্য করবে বলে আশাকরি।
শহীদ আবু সাঈদ কে বীরশ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত করা হোক।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ