৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে সফর, ১৪৪৮ হিজরি

এবার সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার, আজ থেকেই কার্যকর

spot_img

বাজারে কয়েকদিন যাবৎ সয়াবিন তেলের সংকট ছিল। এই সংকটের মধ্যেই এবার খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি জানিয়েছেন, সয়াবিন তেল উৎসে মূল্যবৃদ্ধির কারণে আমদানি মূল্যে প্রভাব পড়েছে। আমদানিকারকরা মূল্য বৃদ্ধির অনুরোধ করছিলেন। আমরা যাচাই করে দেখেছি এর যথার্থতা আছে।

সে হিসাবে বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৯৫ টাকা লিটার। এখন থেকে সেটি হবে ১৯৯ টাকা লিটার। অর্থাৎ প্রতি লিটারে বৃদ্ধি পেয়েছে ৪ টাকা। খোলা তেলেও চার টাকা বাড়বে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশি বাজারে তারও প্রতিফলন ঘটবে। উৎসে মূল্য কমলে দাম কমানো হবে।

দাম বাড়ায় ভোক্তার ওপর চাপ বাড়বে। এখন ভোক্তারা ঠিক করবে সয়াবিন কিনবে নাকি পামওয়েল কিনবে, নাকি অন্য কোন তেল কিনবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ