৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কবি মল্লিক স্মরণে সম্মিলনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

spot_img

বগুড়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সম্মিলন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে কবি মতিউর রহমান মল্লিক স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে শহরের একটি সুনামধন্য অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক তৌফিক এলাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক নাহিদ হাসান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান জোবায়ের আহম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম রবিন, তরুণ্য শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান রাফিউজ্জামান রাফিসহ সংগঠনের শিল্পীবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে তৌফিক এলাহী বলেন,কবি মতিউর রহমান মল্লিক ছিলেন আধুনিক বাংলা গানের অন্যতম পথিকৃৎ। তাঁর গান, কবিতা ও সাহিত্যকর্ম আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তিনি ছিলেন একজন নৈতিক, মানবিক ও আলোকিত মানুষ, যাঁর চিন্তা-ভাবনা নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।

কবি সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে চেয়ারম্যান জোবায়ের আহম্মেদ বলেন, কবি মল্লিক রহমান মল্লিক ভাই শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন আন্দোলনকারী ও সংগ্রামী মানুষ। তাঁর গান ছিল মুক্তি, ন্যায় ও মানবতার পক্ষে এক দৃঢ় কণ্ঠস্বর। আমরা তাঁর আদর্শ ও কর্মকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাব।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ