২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কাইকারটেক হাটের ইজারা পেলেন মিয়া চেয়ারম্যান ও কালাচাঁন চেয়ারম্যানের পরিবার

spot_img

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সজীব হোসেন।
নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে অবস্থিত কাইকারটেক হাটের ইজারা প্রায় এক কোটি টাকায় পেলেন কাজী শামসুল ইসলাম।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দরপত্র বিক্রয় ঘোষনায় সর্বোচ্চ ইজারা দিয়ে কাইকারটেক হাটের ইজারা পান তিনি।

এর আগে সকালে কাইকারটেক হাটসহ-সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থায়ী হাটের দরপত্র জমা দেওয়া হয়।
স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায় ঐতিহ্যবাহী কাজী পরিবারের বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী মন্জুর কাদির মেম্বারের চৌখস বুদ্ধিমত্তায় থানা কৃষকদলের সাবেক সভাপতি কাজী সিরাজুল ইসলাম ও বিএনপি নেতা কাজী শামসুল ইসলামের তৎপরতায় চেয়ারম্যান বাড়ীর দুই রাজনীতিবিদ কাজী নজরুল ইসলাম টিটু ও কাজী এনামুল হক রবিন এর সম্মতিতে সমঝোতার ভিত্তিতে হাট ডাকের ব্যাপারে ঐক্যমতের সিদ্ধান্ত গৃহিত হয় যেটাকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য যে,চিরায়ত গ্রামবাংলার হাটকে কেন্দ্র করে গড়ে ওঠা এমন একটি ছবি কল্পনায় নিয়েই যাত্রা শুরু হয়েছিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে।প্রায় ২০০ বছর ধরে গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ করা বিশাল কাইকারটেক হাট। যদিও ২০০ বছরের কোনো লিখিত প্রমাণ কোথাও পাওয়া যায়নি। তবে কাইকারটেক হাট নিয়ে লোকমুখে প্রচলিত রয়েছে, একসময় এই হাটে হাতি-ঘোড়াও নাকি বেচাকেনা হতো!ছিল রাজা-বাদশাহদের আনাগোনাও।ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে প্রাকৃতিক পরিবেশের মাঝে গড়ে উঠেছে কাইকারটেকের হাট। যা প্রাচীন ঐতিহ্য গৌরবের সাথে বুকে লালন করে চলেছে। হাটের প্রাচীন নিদর্শন ও পাতা ঝরা কড়ই এবং হিজল গাছগুলো যেন হাটের বয়সকালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হাট থেকে সামনে এগোলেই কাইকারটেক ব্রিজ। ব্রিজ থেকে সামনে তাকালেই চোখে পড়বে অবারিত সবুজ আর ব্রহ্মপুত্র নদের টলটলে পরিষ্কার পানি এবং নদকে ঘিরে প্রাকৃতিক জীবনযাত্রা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ