১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ,আটক ২

spot_img

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সজীব হোসেন।
নারায়ণগঞ্জের বন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগ করে দুই শ্রমিককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরের সোনাকান্দা নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ভিতরে এই ঘটনা ঘটে।
পরবর্তীতে স্থানীয় প্রশাসন গিয়ে বিক্ষুদ্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে অবরুদ্ধ দুই শ্রমিককে তাদের হেফাজতে নেন।

রাতে ভোট করা ডিসিদের পরিণতি জানালেন আসিফ মাহমুদ
রাতে ভোট করা ডিসিদের পরিণতি জানালেন আসিফ মাহমুদ
আটক দুই শ্রমিক হলেন, অমৃত সূত্র ধর (৪২) ও সঞ্জিত সূত্র ধর (৪০)। তারা দুইজনেই বন্দরের থানার সোনাকান্দা এলাকার নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডকইয়ার্ড শ্রমিক অমৃত চন্দ্র সূত্রধর ও সঞ্জিত চন্দ্র সূত্রধর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাধারণ শ্রমিকদের সামনে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় সাধারণ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোস্তাফিজুর রহমান বলেন, নবীজীকে কটূক্তির অভিযোগে দুইজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। এখনো তাদের গ্রেপ্তার দেখানো হয়নি।

তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ