১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কাহালুতে বাড়ির পাশের মিনি পুকুরে পড়ে ১ বছরের শিশুর মৃ ত্যু

spot_img

বগুড়ার কাহালু উপজেলায় বাড়ির পাশের একটি ছোট মিনি পুকুরে পড়ে ১৪ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম (পশ্চিমপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মোবা সিরা আক্তার জামিল (১৪ মাস)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আশপাশে খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অগোচরে বসতবাড়ির পাশে থাকা ছোট একটি মিনি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে পানিতে ডুবে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

কাহালু থানা পুলিশ জানায় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়নি। দুর্ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগও নেই বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ