২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গণতান্ত্রিক মঞ্চের উপর পুলিশের লাঠিচার্জে জামায়াতের নিন্দা

spot_img

গণতান্ত্রিক মঞ্চের উপর পুলিশের লাঠিচার্জে জামায়াতের নিন্দা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে গণতান্ত্রিক মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, “লুটেরা সরকারের এ হামলা প্রমাণ করে তারা জনগণের সম্পদ লুটপুটে খাবে, বিদেশে অর্থপাচার করবে কিন্তু এর বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করতে দেয়া হবে না। এই হামলার ঘটনার মধ্যে দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের এ হামলা প্রকৃতপক্ষে ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচারের উপর চরম আঘাত।
সরকার মুখে গণতন্ত্রের ফাঁকা বুলি আওড়ালেও তাদের কার্যক্রমের মাধ্যমে একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে। ডামি সরকার বিনা ভোটে গণতন্ত্রের কবর রচনা করে ক্ষমতায় এসে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেপে বসেছে। জনসমর্থনহীন ফ্যাসিবাদী সরকার দমন-নিপীড়ন এবং জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে।
সরকারের একদলীয় প্রহসনের নির্বাচনী নাটক ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশের সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, ছাত্র-শিক্ষকসহ দেশের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

সূত্র: Dhaka voice

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ