৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ছেলের হাতে বাবা খু’ন!

spot_img

এসবি ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে মাদকাসক্ত ছেলের হাতে আবদুস সামাদ (৫৫) নামের এক ব্যক্তির খুন হয়েছে ।

উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে তার বাড়ির রান্নাঘরে আবদুস সামাদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছে, নিহত আবদুস সামাদের ছেলে ওয়াহেদ আলী মাদকাসক্ত। সন্ধ্যায় তাকে বাড়িতেই দেখা গেছে। মরদেহ উদ্ধারের পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো কারণে মাদকাসক্ত ছেলেই হয়তো বাবাকে খুন করেছে–এমন ধারণা করছেন স্থানীয়রা।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ