৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক: জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড।

শুক্রবার দিবাগত রাতে ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়ে লিগে নিজেদের যাত্রা শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড।প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও, সেই সুযোগ কাজে লাগাতে পারিনি তারা। অন্যদিকে আক্রমণে উঠে ভীতি ছড়ালেও ইউনাইটেডের রক্ষণ ভাঙতে পারেনি ফুলহ্যাম। ম্যাচের শেষদিকে ৮৭ মিনিটে, বদলি নামা ইয়োশুয়া জিকর্জি’র দারুণ এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টেন হাগের দল।

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল রেড ডেভিলদের। ৫৫ শতাংশ বল দখলে রেখে ১৪টি শট নিয়েছে তারা, লক্ষ্যে ছিল পাঁচটি। অন্যদিকে ফুলহ্যাম ৪৫ শতাংশ বল দখলে রেখে শট নেয় ১০ টি, লক্ষ্যে ছিল মাত্র দুইটি।

সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ