২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ড. ইউনুসের শুনানির তারিখ সোমবার

spot_img

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনুস সহ সাত কর্মকর্তার লিভ টু আপিলের শুনানি আগামী সোমবার ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীনে পাঁচ জন বিচারপতি আপিল বিভাগ সোমবার শুনানির দিন ধার্য করেন। গত ১১ আগস্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলা থেকে খালাস পান ড. ইউনুস। প্রধান উপদেষ্টা ছাড়াও বাকি ছয় আপিলকারী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম,পরিচালক আশরাফুল ইসলাম, নাজনীন সুলতানা, শাহজাহান,এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী এবং নূরজাহান বেগম।

সংবাদ বুলেটিন / মালিহা

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ