১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

তারেক রহমানকে লাইভে নির্বাচনী বিতর্কের আহ্বান জামায়াত আমীরের

spot_img

বৈধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের আস্থা অর্জনের গুরুত্ব নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলমীর আমীর ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জনসাধারণের সামনে লাইভ নির্বাচনী বিতর্কের আমন্ত্রণ জানিয়েছেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে শফিকুর রহমান বলেন, বৈধতা কেবল একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের মধ্যেই আসে। সততা এবং জনগণের বিশ্বাস ছাড়া কোনও ফলাফলই জনগণের আস্থা পাবে না।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর আমাদের তরুণ প্রজন্মকে দেখাতে হবে যে রাজনীতি সভ্য এবং দ্বন্দ্বমুক্ত হতে পারে। মিডিয়া এবং জনসাধারণের নজরের সামনে দাঁড়িয়ে আমরা ভবিষ্যতের শাসনের মানদণ্ড স্থাপন করতে পারি, যা সমালোচনার প্রতি উন্মুক্ত, জবাবদিহি মূলক এবং স্বচ্ছ হবে।

ডা. শফিকুর রহমান বলেন, এবার যখন তারেক রহমান তার পরিকল্পনা চালু করেছেন, আমি তাকে জনসাধারণের প্ল্যাটফর্মে লাইভ আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা আমাদের নির্বাচনি প্রোগ্রাম জনগণের সামনে উপস্থাপন করতে পারব এবং জনগণই সিদ্ধান্ত নেবে।

জামায়াত আমীর বলেন, চলুন আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ