
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া আগমনকে কেন্দ্র করে তৎপর হয়ে উঠেছে বগুড়া জেলা ছাত্রদল। এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় বগুড়া জেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
সভায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সহ-সভাপতি মিথুন, মসিউর রহমান, আনোয়ার হোসেন, শামীম, অভি, আহসান হাবিব, সাদ্দাম হোসেন, শাহাবুদ্দিন ও মাসুদ রানা উপস্থিত ছিলেন।
এছাড়াও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিক রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুকু, নাইম ইসলাম, নাসতাইন, রিহাদ, শাহ ইসতিয়াক ইমন, আতিক, নাহিদ, হালিম ও হাবিবুর রহমান সভায় অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক রনি আহমেদ ও হানিফ তাজওয়ার, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক রিশান দীপ, দপ্তর সম্পাদক সোহান ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক।
এদিকে বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব ও সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম এবং সদস্য সচিব সোহাগ হোসেনসহ জেলা ছাত্রদলের অন্তর্ভুক্ত ২৮টি ইউনিটের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় তারেক রহমানের আগমন উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি, শৃঙ্খলা বজায় রাখা, দায়িত্ব বণ্টন ও কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, তারেক রহমানের বগুড়া আগমন ছাত্রদলের জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত। এই কর্মসূচি সফল করতে ছাত্রদলকে ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।




