২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

দলীয় নেতাকর্মীদের নিয়ে রাস্তা সংস্কার করলেন জামায়াত নেতা

spot_img

পঞ্চগড়ের দেবীগঞ্জে দলীয় নেতাকর্মীদের নিয়ে খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার বসুনিয়া। এ সময় শতাধিক নেতাকর্মীর স্বেচ্ছাশ্রমে সদর ইউনিয়নের খয়ের বাগানের ভেতর দিয়ে চলাচলের কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়।

শুক্রবার (২২ মার্চ) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খয়ের বাগানের মধ্যকার কাঁচা রাস্তাটি দেবীগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর তিস্তা পাড়া এবং পার্শ্ববর্তী টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিলাহাটি পাড়া এবং কামাত পাড়া এলাকার প্রায় দেড় হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। দীর্ঘদিন ধরে বালুভর্তি ট্রলি চলাচলের ফলে বিভিন্ন খানাখন্দে রাস্তাটির বেহাল দশা দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে কাদামুক্ত এবং শুষ্ক মৌসুমে ধুলার কারণে চলাচলে বিঘ্ন ঘটে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে কাঁচা এ রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়ে আসছিল।

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়।

রাস্তা ভেঙে পুকুর, দুর্ভোগে ৮ গ্রামের মানুষ
চিলাহাটি পাড়া গ্ৰামের বাসিন্দা মো. মিজানুর রহমান বলেন, “গত কয়েক বছর ধরে রাস্তাটি সংস্কারের কথা জনপ্রতিনিধিদের জানিয়ে আসছি। কিন্তু পার্শ্ববতী এলাকাগুলোর রাস্তা পাকা হলেও অদৃশ্য কারণে আমাদের এ রাস্তাটি সংস্কার করা হয় না। আজকে জামায়াতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এতে করে কিছুটা হলেও চলাচলের জন্য সুবিধা হবে।”

এদিকে, একটি দলের প্রধান হিসেবে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়া বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনীতিক দল। দীর্ঘ সময় ধরে এ রাস্তাটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই আজ শতাধিক জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এর আগেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
সূত্র : কালবেলা

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ