২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

দেশ কলেজছাত্রীকে নিয়ে শিক্ষকের উ’ধাও, থানায় জিডি

spot_img

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক কলেজছাত্রীকে নিয়ে একই কলেজের এক শিক্ষক উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর মা থানায় সাধারণ ডায়েরির করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজের শিক্ষার্থী পলি কুমারী (১৭) মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

পরিবারের দাবি, একই কলেজের শিক্ষক মো. রবিউল আলম তাঁকে নিয়ে পালিয়েছেন। অভিযুক্ত শিক্ষক মো. রবিউল আলম (৪২) উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজে কর্মরত রয়েছেন।

শিক্ষার্থীর মা বেলী রানী (৫৫) বলেন, মেয়েটি সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, কলেজের শিক্ষক রবিউল আলমের সঙ্গে সে চলে গেছে। এ বিষয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানায়, জিডি পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ