৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ধামইরহাটে বিশ্ব মা দিবস পালিত

spot_img

ধামইরহাটে বিশ্ব মা দিবস পালিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে ১২ মে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে ১২ মে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মিজানুর রহমান। ‘শেখ হাসিনার বারতা-নারী-পুরুষের সমতা’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা শারমিন আকতার সুরভী প্রমুখ। বক্তাগন মানবজীবনে মায়ের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে যান। সকলেই নিজ নিজ অবস্থা থেকে সকল মা’দের সেবা করার ব্রত নেন। #

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ