১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ধুনটে কুলখানির দাওয়াতে সংঘর্ষ, হামলায় ছাত্রদল নেতা ও পিতা জখম

spot_img

বগুড়ার ধুনট উপজেলায় কুলখানির দাওয়াতকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতা ও তার বাবা আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের খোকসাহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পাকুড়িহাটা গ্রামের আব্দুল মোতালিব (২৫) ও তার বাবা জেল হোসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে খোকসাহাটা গ্রামের ছানোয়ার হোসেনের বাড়িতে একটি কুলখানি অনুষ্ঠানে অংশ নিতে যান আব্দুল মোতালিব ও তার বাবা। একই অনুষ্ঠানে এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অসীমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
দাওয়াত চলাকালে বসাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে উত্তেজনায় রূপ নেয়।
পরে দাওয়াত শেষে আব্দুল মোতালিব ও তার বাবা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে, পথিমধ্যে অসীমের নেতৃত্বে একদল নেতাকর্মী তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তারা আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা অসীমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ