২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ধুনটে দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা ও মিছিল

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলায় জামায়াতে ইসলামীর আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে (ধুনট–শেরপুর) দাড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান।
ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল করিমের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের পূর্ব অঞ্চলের সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান বিপ্লব, এসসিপি বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব খোকন মাহমুদ, উপজেলা জামায়াতের সাবেক আমীর রেজাউল করিম বাচ্চু, নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভা শেষে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি নির্বাচনী মিছিল ধুনট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ