৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা বাড়াতে আরসিআরইউ’র মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ

spot_img

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি’র (আরসিআরইউ) উদ্যোগে নতুন সহযোগী সদস্যদের নিয়ে মোবাইল জার্নালিজমের (মোজো) মাঠ পর্যায়ে বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে মোবাইল জার্নালিজম বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নতুন সহযোগী সদস্যদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন ইউনিটির সভাপতি আব্দুল হাকিম। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল আধুনিক সাংবাদিকতার কৌশল, তথ্য সংগ্রহ, এবং উপস্থাপনার দক্ষতা উন্নয়ন করা।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা মোবাইল ডিভাইসের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং তাৎক্ষণিক উপস্থাপনা কৌশল আয়ত্ত করার সুযোগ পান। সংবাদ পরিবেশনার ক্ষেত্রে মোবাইল জার্নালিজমকে কার্যকরীভাবে কাজে লাগাতে কীভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশন, ছবি ও ভিডিও সম্পাদনা, এবং দ্রুত তথ্য প্রচার করা যায়, সে বিষয়ে হাতে-কলমে শেখানো হয়।

কর্মশালায় বক্তারা সাংবাদিকতার ক্ষেত্রে মোবাইল প্রযুক্তির গুরুত্ব এবং বর্তমান যুগে এর প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন।

ইউনিটির সভাপতি আব্দুল হাকিম বলেন, মোবাইল জার্নালিজম হলো বর্তমান সময়ের সাংবাদিকতার একটি শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে তথ্য সংগ্রহ ও প্রকাশের দক্ষতা বৃদ্ধি পায়।

আব্দুল হাকিম বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য এই দক্ষতা আয়ত্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রশিক্ষণ তাদেরকে আধুনিক কৌশল, তথ্য সংগ্রহের দক্ষতা এবং উপস্থাপনার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাস ও পেশাগত সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

এই কর্মশালা নতুন প্রজন্মের সাংবাদিকদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বাস্তবমুখী এই প্রশিক্ষণ তাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলবে বলে আশা ব্যক্ত করেন।

নতুন প্রশিক্ষণার্থীরা জানান, মোবাইল জার্নালিজমের এই প্রশিক্ষণ তাদের জন্য একটি অসাধারণ সুযোগ। এ ধরনের কর্মশালা তথ্য সংগ্রহ, সম্পাদনা এবং দ্রুত উপস্থাপনার দক্ষতা বাড়াতে সহায়ক হবে। আধুনিক সাংবাদিকতার কৌশল শিখতে পেরে তারা উপকৃত হয়েছেন। এই ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ তাদের মাঝে আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভবিষ্যতে সাংবাদিকতায় আরও দক্ষ হতে অনুপ্রাণিত করেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ