১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নর্দান ইউনিভার্সিটি খুলনাতে সরস্বতী পূজার জমক

spot_img

প্রার্থী মন্ডল,এনইউবিটিকে: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’তে (এনইউবিটিকে) শুক্রবার (২৩ জানুয়ারি) সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী সরস্বতী পূজা জাকজঁমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এনইউবিটিকে মাঠ প্রাঙ্গণে অস্থায়ী পূজা মণ্ডপে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন কমিটির সার্বিক আয়োজনে সনাতন ধর্মাবলম্বী সকল শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীসহ অনেকেই শ্রী পঞ্চমী তিথিতে শ্বেতবসনা ও সরস্বতী দেবীর শুভ আরাধনার অনুষ্ঠানে অংশ নেন।

পূজা শুরু হয় সকাল ১১টায়, সকাল ১১টা ৩০মিনিটে পুষ্পাঞ্জলি, দুপুর ১টায় প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

বিকাল ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ