৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নর্দার্ন ইউনিভার্সিটি খুলনার সাংবাদিকতা বিভাগের নবীনবরণ

spot_img

নর্দার্ন ইউনিভার্সিটি খুলনার সাংবাদিকতা বিভাগের নবীনবরণ

ইন্দ্রজিৎ,এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার ( এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ (জেএমসি) স্প্রিং-২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।

বুধবার (৬ মার্চ) বেলা ১১ টাই এনইউবিটি খুলনার শিববাড়িস্থ অস্থায়ী ক্যাম্পাসে সাংবাদিকতা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের অনানুষ্ঠানিক নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেএমসি নবীন শিক্ষার্থী ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় মতবিনিময়ে নবীন শিক্ষার্থীরা তাদের সাংবাদিকতা বিভাগে আসার কারণ ও বিভিন্ন সম্ভাবনার দিক উল্লেখ করে আশা প্রকাশ করেন । বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা তাদের দীর্ঘ ৪ বছর শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ দিক নবীন শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেএমসি বিভাগের শিক্ষক প্রভাষক মতিউর রহমান বলেন, “সাংবাদিকতা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বিদেশে বেশ চাহিদা রয়েছে। এই বিভাগের শিক্ষার্থীদের সাংবাদিকতার পাশাপাশি আরও অনেক ধরণের চাকরির সুযোগ আছে।” একাডেমিক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার দিকেও সাংবাদিকতা বিভাগ বেশ গুরুত্ব দিয়ে থাকে উল্লেখ করেন তিনি।

এসময় প্রভাষক এম এম মুজাহিদ উদ্দিন তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী আজ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসার হয়েছে, সরকারি ডিসি, এসপিসহ বড় বড় জায়গায় তাদের অবস্থান তৈরি করতে পেরেছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেএমসি বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমান রনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের এই চার বছর সঠিকভাবে ব্যবহার করলে এবং স্কিল বেজড শিক্ষা গ্রহণ করলে ভবিষ্যতে বেকার বসে থাকতে হয় না। সাংবাদিকতা বিভাগ যেহেতু ব্যবহারিক জ্ঞানের দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তাই শিক্ষার্থীদের সামনে বিভিন্ন সুযোগ থাকে।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ