৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নির্বাচন উপলক্ষে যশোর মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ছয় হাজার সদস্য

spot_img

যশোরের ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২১ মে)। এ তিন উপজেলায় বিগত সময়ের চেয়ে নির্বাচন আরও গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এসব উপজেলায় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।

রোববার (১৯ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এসব কথা বলেন।

তিনি জানান, নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি যেতে পারে তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানানো হয়েছে। কেবল তাই না, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণে জিরো টলারেন্সে থাকবে প্রশাসন। শান্তিপূর্ণ নির্বাচনে কেউ কোনো রকম ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার এমএম শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ