৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পবিত্র কাবা থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে গেল মুসল্লিদের নামাজের কাতার

spot_img

পবিত্র রমজানে মক্কায় মুসল্লিদের উপচে পড়া ভিড় হচ্ছে। এরই অংশ হিসেবে রমজানের দ্বিতীয় জুমার তারাবির নামাজে মুসল্লিদের সংখ্যা এতটা বেড়ে গেছে যে, কাবার গ্র্যান্ড মসজিদ পেরিয়ে নামাজের কাতার গিয়েছিল সাড়ে তিন কিলোমিটারেরও বেশি দূরের মাআলা এলাকায়।

মাআলা এলাকায় মুসল্লিদের নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ড্রোন থেকে তোলা এই ভিডিওতে দেখা যাচ্ছে, নিচে হাজার হাজার মানুষ গিজ গিজ করছেন।

আল মাআলা মক্কার একটি প্রসিদ্ধ এলাকা। এখানে পুরোনো একটি কবরস্থান রয়েছে। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর অনেক সঙ্গী এবং ইসলামিক ব্যক্তিত্বের কবর রয়েছে এখানে। এছাড়া এই এলাকায় আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে।
সূত্র : গালফ নিউজ

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ