৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রথম বারের মতো টি-টোয়েন্টি দলে তানজিদ, দলে ফিরছেন সাইফউদ্দিন

spot_img

 

এসবি ক্রীড়া ডেস্ক: আগামী মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ কে সামনে রেখে প্রথম ৩ ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন ওপেনার তানজিদ হাসান তামিম। আর ১৮ মাস পরে দলে ফিরছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। এছাড়াও দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর হোসেন কে।

চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, আলিস আল ইসলাম। এছাড়াও বাদ পড়েছেন এনামুল হক,নাঈম ইসলাম ও তাইজুল ইসলাম।

১৫ সদস্যের দল- নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

উল্লেখ্য, আগামী ৩ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

_এসবি/ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ