২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

প্রবীণ রাজনীতিক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের মৃত্যু

spot_img

বগুড়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও চেয়ারম্যান, বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ভাষাসৈনিক ডা. মকবুল হোসেন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১০ জুন) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মময় জীবনের অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. মকবুল হোসেন বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। ভাষা আন্দোলনে অবদানের জন্য তিনি ভাষাসৈনিক হিসেবেও পরিচিত ছিলেন।

ডা. মকবুল হোসেন ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বগুড়া জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সালে জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। মেয়াদ শেষে ২০২২ সালে আবারো প্রশাসকের দায়িত্ব প্রাপ্ত হন। পরে নির্বাচনে তিনি পূনরায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ