২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা : “ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে”

spot_img

মুজিবর রহমান, গাইবান্ধা প্রতিনিধি: ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পর থেকে একটি মাত্র বিবৃতি ছাড়া তার পক্ষ থেকে আর কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার কণ্ঠস্বর সদৃশ বেশ কয়েকটি ফোনালাপ ছড়িয়ে পড়েছে, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। নেটিজেনরা বলছেন, ভারতে অবস্থান করে তিনি দেশকে অস্থিতিশীল করতে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন।

রোববার রাতে ভাইরাল হওয়া ৩ মিনিট ১৭ সেকেন্ডের একটি ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠ সদৃশ একজনকে সাবেক ছাত্রলীগ নেতা ও গোবিন্দগঞ্জের উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুলকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, “ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমাদের বাড়িঘরে যারা আগুন লাগিয়েছে, তাদের ঘরবাড়িও থাকবে না। সব কথা কি বলে দিতে হয়?”

ফোনালাপে আরও শোনা যায়, “এবার একবার আসতে পারলে কেউ ফেলাতে পারবে না” এবং “২২৭টি হত্যার মামলা নিয়ে তালিকা করা হচ্ছে।”

গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাম প্রকাশ না করার শর্তে জানান, ফাঁস হওয়া ফোনালাপটি শাকিল আলম বুলবুলের। বুলবুল ও সাবেক এমপি আবুল কালাম আজাদ বর্তমানে ভারতে পলাতক অবস্থায় আছেন এবং নেত্রীর বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ