২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফুলকুঁড়ি আসর শরীয়তপুর শাখার উদ্যোগে বিজয় দিবস উদযাপন

spot_img

রাব্বি ছৈয়াল
শরীয়তপুর প্রতিনিধি

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, শরীয়তপুর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দেশের গান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশপ্রেম জাগ্রত করতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ওয়াজেদ কামাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শাহিন উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ডেইলি গ্লোবাল ন্যাশনের সম্পাদক ড. মাহবুবুর রহমান এবং শরীয়তপুরের বিশিষ্ট সমাজসেবক জনাব আতাউর রহমান তালুকদার।

ফুলকুঁড়ি আসর শরীয়তপুর শাখার পরিচালক রাতুল আহমেদের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোররা দেশাত্মবোধক গানের মাধ্যমে তাদের প্রতিভার প্রকাশ ঘটায়। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিশু-কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের বীজ বপন করা আমাদের দায়িত্ব। এ ধরনের আয়োজন তাদের সৃজনশীলতা ও দেশপ্রেমকে আরও গভীর করবে।”

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, আগামী দিনেও তারা শিশু-কিশোরদের মানসিক ও সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবেন। অনুষ্ঠানের শেষ অংশে অংশগ্রহণকারীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত সবাইকে দেশপ্রেমের আবহে উদ্বেলিত করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ