২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

spot_img

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।উক্ত কর্মসূচি শুক্রবার (২০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে

উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ রেদোয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন নূর, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাফিউল সীন এবং ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম মেরাজুল ইসলাম (মিলন)।

এ সময় বক্তারা বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ছাত্রদল সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ