২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নি’হত

spot_img

বগুড়া সদর থানাধীন মাটিডালি এলাকায় অজ্ঞাত দুষ্কৃতিকারীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত যুবককে প্রথমে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও অস্ত্রোপচারের পর তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনাটি ঘটে শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা ২০ মিনিটে, বগুড়া সদর উপজেলার মাটিডালি পরিষদের সামনে।

নিহতের নাম মো. ফাহিম (১৯)। তিনি মো. আব্দুর রশিদের ছেলে এবং দক্ষিণ নওদাপাড়া, মাটিডালি এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে জানা গেছে, ফাহিম একটি ঢালাই ফ্যাক্টরিতে কাজ করতেন। পাশাপাশি তিনি ছাত্রদল-এর ১৭ নম্বর ওয়ার্ড ইউনিটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টা ২০ মিনিটের দিকে মাটিডালি পরিষদের সামনে অবস্থানকালে অজ্ঞাত দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র দিয়ে ফাহিমকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনদের সহায়তায় তাকে দ্রুত সিএনজি যোগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে সকাল ৯টা ৪০ মিনিটে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে ভর্তি করার নির্দেশ দেন।

চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ৫০ মিনিটে অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয়। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

প্রাথমিকভাবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ