২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় পা কাটা অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার

spot_img

বগুড়া শাজাহানপুরের আশেকপুরে একটি আম বাগান থেকে নাম পরিচয়হীন অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (০৪ অগষ্ট) সকালে ১০.০০ ঘটিকায় এলাকার রুহুল আমিনের আম বাগান থেকে অজ্ঞাত ঐ লাশটি উদ্ধার করা হয়।

সরজমিনে গিয়ে দেখা গেছে, লাশটি এক জায়গায় এবং লাশের পা অপর জায়গায় বিচ্ছিন্ন ভাবে পড়ে আছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পথচারীরা রাস্তা দিয়ে চলাচলের সময় রাস্তা সংলগ্ন আম বাগানে বস্তা ভর্তি অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে শাজাহানপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এদিকে লাশ শনাক্ত করনে কাজ করে যাচ্ছে বগুড়া জেলা CID এর একটি টিম।

CID সূত্রে জানা যায়,অজ্ঞাত মহিলার বয়স আনুমানিক ৪৫ হতে পারে।লাশটি আনুমানিক চার পাঁচ দিন আগের হতে পারে।মহিলার হাতে একটি আংটি,গলায় মালা ও একটি কালো তাবিস দেখা গেছে।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, সকাল ১০ ঘটিকায় ফোন পেয়ে আমরা ঘটনা স্থলে এসেছি। লাশের পরিচয় শনাক্ত করা যায় নি।কি কারনে হত্যা করা হয়েছে তাও জানা যায় নি।লাশটি ময়নাতদন্তের প্রেরনের প্রস্তুতি চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ