১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু

spot_img

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিনুর নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।

নিহত জামিনুর উপজেলার চক চোপীনগর গ্রামের মৃত: আব্দুল জোব্বারের ছেলে। সে পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি ছিলেন ।

শনিবার(১৩ মে) বিকেল.৫ টার দিকে উপজেলার ১৩নং ওয়ার্ড গন্ডগ্রামে সাবমারসি পাম্প বসাতে গেলে এ দূঘর্টনা ঘটে ।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান মিলন জানান, জামিনুর উপজেলার গন্ডগ্রামে জৈনিক ব‍্যক্তির বাড়িতে সাবমারসি পাম্প বসিয়ে বিদুৎ সংযোগ দিয়ে লাইন চেক করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল.৫টার দিকে তার মৃত্যু হয় ।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জিলানী বলেন ,শুনেছি বিদ্যুৎপৃষ্ট হয়ে জামিনুর নামে এক টিউবওয়েল মিস্ত্রি মৃত্যুবরণ করেছেন, সদর থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে ।

ভর্তির জন্য যোগাযোগ করুন

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ