৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়া শাজাহানপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত, আটক-১

spot_img

বগুড়ার শাজাহানপুরের খরনা কমলাচাপড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদকসেবীর ছুরিকাঘাতে এক ইজিবাইক চালক নিহত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার খরনা ইউনিয়নের কমলাচাপড় গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আফসার আলী (৫৫) উপজেলার খরনা কমলাচাপড় গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে। সে ইজিবাইক চালাতো বলে জানা যায়।

এবিষয়ে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, এক মাদকসেবীর ছুরিকাঘাতে আফসার আলী নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। এঘটনায় মাদকসেবী রেজাউল করিম নামে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ