২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়া সদরে ধারালো অস্ত্রের আঘাতে কিশোর নিহত

spot_img

বগুড়া সদর থানাধীন নিশিন্দারা এলাকায় অজ্ঞাত দুষ্কৃতিকারীর ধারালো অস্ত্রের আঘাতে এক কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোরের নাম মোঃ আলিফ হোসেন (১৭)। তিনি বগুড়া সদর উপজেলার কাটনারপাড়া গ্রামের মোঃ রিপন হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে নিশিন্দারা ট্যাংকের সাগর এলাকায় অজ্ঞাত দুষ্কৃতিকারী আলিফ হোসেনকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সিএনজি যোগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল ১২টা ১৫ মিনিটে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহত আলিফ হোসেনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, আলিফ হোসেন নিশিন্দারা ট্যাংকের সাগর এলাকায় রিপন গাড়ি সার্ভিসিং নামে একটি গ্যারেজে কাজ করতেন। পূর্ব শত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ