
বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আরো ৫৪ জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শুক্রবার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় থেকে জানা যায়- ফেনী,কুমিল্লা,চট্টগ্রাম, খাগড়াছড়ি,নোয়াখালী,মৌলভীবাজার,হবিগঞ্জ,সিলেট,কক্সবাজার,ব্রাহ্মণবাড়িয়া,লক্ষীপুরসহ ১১ টি জেলার ৬৪ উপজেলায় প্রায় ১০ লাখ ৯ হাজার ৫২২ টি পরিবার পানি বন্দী অবস্থায় আছে। বন্যায় মৃত ৫৪ জনের মধ্যে ৪১ জন পুরুষ,৬ জন মহিলা এবং শিশু রয়েছে ৭ জন।
মন্ত্রণালয় থেকে আরো জানা যায়, ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ৩ হাজার ২৬৯ টি আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে এবং কেন্দ্র গুলোতে আশ্রয় দেওয়া হয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৬৮৭ জনকে।এছাড়াও ৫৬৭ টি মেডিকেল টিম কাজ করছে।
সংবাদ বুলেটিন / মালিহা




