২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বিক্ষোভে জ্বলছে ইরান: বিপ্লবী গার্ড বাহিনীর ৮ সদস্যসহ ৬২ প্রাণহানি

spot_img

ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬২ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই বিক্ষোভকে দেশটির সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট হিসেবে দেখা হচ্ছে। ভয়াবহ অর্থনৈতিক দুরবস্থা, গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এবং দীর্ঘদিনের জনঅসন্তোষের প্রেক্ষাপটে ইরানি সরকারকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দুর্বল মনে করছেন বিশ্লেষকেরা।

প্রথমদিকে বিক্ষোভের মূল কারণ ছিল অর্থনৈতিক সংকট। গত বছর ইরানি রিয়ালের মূল্য ডলারের বিপরীতে প্রায় অর্ধেকে নেমে আসে এবং চলতি বছরের ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়ে যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনে সরাসরি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান যুক্ত হয় এবং তা সরকারবিরোধী রূপ নেয়।

ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানায়, গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী রয়েছেন।

এদিকে, বার্তা সংস্থা আনাদোলুর বরাতে আল জাজিরা জানায়, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্তত ৮ সদস্য নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন এলাকায় সংঘর্ষে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

কা ১০ জানুয়ারী ২০২৬সকাল ১১:৪৭:২৪

সারাবিশ্ব

বিক্ষোভে জ্বলছে ইরান: বিপ্লবী গার্ড বাহিনীর ৮ সদস্যসহ ৬২ প্রাণহানি

 নিউজ ডেস্ক
 প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৩ সকাল

ছবি: সংগৃহীত

ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬২ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই বিক্ষোভকে দেশটির সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট হিসেবে দেখা হচ্ছে। ভয়াবহ অর্থনৈতিক দুরবস্থা, গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এবং দীর্ঘদিনের জনঅসন্তোষের প্রেক্ষাপটে ইরানি সরকারকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দুর্বল মনে করছেন বিশ্লেষকেরা।

প্রথমদিকে বিক্ষোভের মূল কারণ ছিল অর্থনৈতিক সংকট। গত বছর ইরানি রিয়ালের মূল্য ডলারের বিপরীতে প্রায় অর্ধেকে নেমে আসে এবং চলতি বছরের ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়ে যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনে সরাসরি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান যুক্ত হয় এবং তা সরকারবিরোধী রূপ নেয়।

ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানায়, গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী রয়েছেন।

এদিকে, বার্তা সংস্থা আনাদোলুর বরাতে আল জাজিরা জানায়, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্তত ৮ সদস্য নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন এলাকায় সংঘর্ষে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

এই সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। শুক্রবার ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নেতারা যৌথ বিবৃতিতে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ইরানি কর্তৃপক্ষকে সহিংসতা বন্ধের আহ্বান জানান। জাতিসংঘের মুখপাত্র স্তেফান ডুজারিক বলেন, বিশ্বের যেকোনো স্থানে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং সরকারগুলোর দায়িত্ব সেই অধিকার রক্ষা করা।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে বাস, গাড়ি ও মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা গেছে। পাশাপাশি ভূগর্ভস্থ রেলস্টেশন ও ব্যাংকে অগ্নিসংযোগের দৃশ্যও সম্প্রচার করা হয়। রয়টার্স যাচাইকৃত ভিডিওতে রাজধানী তেহরানে শত শত মানুষকে মিছিল করতে দেখা যায়। কিছু ভিডিওতে বিক্ষোভকারীদের ‘খামেনেয়ির মৃত্যু হোক’সহ সরকারবিরোধী স্লোগান দিতে শোনা গেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ