২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিয়েবাড়িতে খাবারে সালাদ কম দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫!

spot_img

পটুয়াখালীর বাউফলে বিয়েবাড়িতে খাবারে সালাদ কম দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, কুম্ভখালী গ্রামের মো. নিজামের ছেলে মেহেদীর সঙ্গে একই গ্রামের এক তরুণীর বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার ছেলে পক্ষ ওই বাড়িতে নববধূকে নিতে আসেন। এ সময় খাবারে সালাদ না দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিচুল হক বলেন, আমি বিষয়টি শুনেছি তবে এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ