২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বেরোবিতে ঠাকুরগাঁও কল্যাণ সমিতির নেতৃত্বে সিদ্দিকুর, রুবেল

spot_img

 

বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঠাকুরগাঁও জেলা থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও জেলা কল্যাণ সমিতি’র ২০২৪-২৫ কার্য বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্টাডিস বিভাগের ২০২০-২১ শিক্ষার্থী মোঃ রুবেল হোসেন।

রবিবার (৯ফেব্রুয়ারি ) দুপুরে সংগঠনটির উপদেষ্টা ও সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। দায়িত্বপ্রাপ্ত কমিটি আগামী এক বছরের জন্য নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে, বেলাল হোসাইন, মোঃ আসরাফুল হক, বাসিরুল ইসলাম রাজ, শাহনাজ সিদ্দিকা, ওয়াহিদুর জামান ওয়াহিদ, অর্জুন কুমার, মুন্না বিশ্বাস। যুগ্ম সাধারণ সম্পাদক রনি শর্মা, মোঃ ফিরোজ আলী, মিম নুর রশিদ লিরিক্স, পল্লব সরকার। সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, সাফা সুলতানা। কোষাধ্যক্ষ মাহিম মুনতাসির, দপ্তর সম্পাদক কৌরভী আফরিন মিম, প্রচার সম্পাদক মোঃ মাসুদ রানা। তথ্য ও শিক্ষা সম্পাদক মেরাজ আলম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ আরমান আলী।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুবেল বলেন, ঠাকুরগাঁও কল্যাণ সমিতি আমার পরিবার, আবেগ ও ভালোবাসার জায়গা। আমি চাই আমার সর্বোচ্চটা দিয়ে আমার জেলা সমিতিকে এগিয়ে নিতে।
নব নির্বাচিত সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব। সংগঠনের ধীর কাজ গুলো কিভাবে আরো বেশি গতিশীল করা যায় সে ব্যাপারে দৃষ্টি রাখব। আশা করি সংগঠনের সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে কমিটির অন্যান্য সদস্যরা আমাকে তাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবে। পরিশেষে সবার কাছে দুয়ার দরখাস্ত যাতে করে আমি আমার এই গুরুদায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।

সংবাদ বুলেটিন / সাজ্জাদুর

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ