
বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তে মিঠাপুকুর উপজেলা সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য নবীনবরণ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্যালারী রুমে শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।যাতে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত উপজেলা পরিষদের উপদেষ্টা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।তারা সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবেন বলে জানান।
এতে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক নুরুল হুদা লিটন বলেন,তোমার লক্ষ্যকে যদি পূরণ করতে চাও তোমার পরিবেশগত দিকটা বড় কারণ হিসেবে কাজ করে ।
তিনি আরও বলেন ভালো হওয়া কঠিন খারাপ হওয়া সহজ।তাই তিনি এসব বিষয়ে শিক্ষার্থীদের ভাবার কথা বলেন।
মিঠাপুকুর উপজেলা থেকে আগত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অংশগ্রহণে আয়োজনটি হয়।এর আগে দীর্ঘ একটা সময় এ সংগঠনের কার্যক্রম বন্ধ ছিল।




