৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বোনকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া হলো না ভাইয়ের

spot_img

এসবি নিউজ ডেস্ক : খুলনার একটি এনজিওতে চাকরি করতেন নওগাঁ নিয়ামতপুর উপজেলার জিনপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মান্নান মন্ডল। ছুটিতে বৃহস্পতিবার বিকেলে এসেছিলেন গ্রামের বাড়িতে।

শুক্রবার (১৫ মার্চ) শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল তার বোন ইতি রাণীর।

জানা গেছে, সকাল ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে মান্নান বোনকে নওগাঁ শহরের কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে মহাদেবপুর উপজেলার বাগডোব ডিমজাওন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মান্নান মন্ডল মারা যান। অপরদিকে বোন ইতি রাণী সামান্য আহত হন। আর ভাইয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বোন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সূত্র : আরটিভি অনলাইন

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ