২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভারতে হাসিনার সাথে এস আলমের বৈঠক, নির্বাচন বানচালের ষড়যন্ত্র -বাবর

spot_img

ভারতের সঙ্গে সম্পর্কিত একটি সংবেদনশীল বৈঠকের অভিযোগ তুলেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার দাবি, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সম্প্রতি ভারতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং দেশে অবৈধ অস্ত্র প্রবাহের বিষয়ে পরিকল্পনা হয়েছে।

রোববার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন বাবর। তিনি বলেন, বিএনপি আন্তরিকভাবে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায়। তবে কিছু উদ্বেগের বিষয় রয়েছে—যা সরকারের সঙ্গে আলোচনায় তুলেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নে তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বাবর বলেন, “খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি।” তবে মূল উদ্বেগ ছিল এস আলম ও শেখ হাসিনার বৈঠক এবং এর সঙ্গে যুক্ত নির্বাচনী ষড়যন্ত্র। তার দাবি, বৈঠকের সঙ্গে যুক্ত হয়ে দেশে অস্ত্র আনা হচ্ছে, যা শান্তিপূর্ণ নির্বাচনের পথে বাধা তৈরি করতে পারে। যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।

দীর্ঘ ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পা রাখলেন লুৎফুজ্জামান বাবর। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রোববার বিকেল ৪টা ২২ মিনিটে তিনি মন্ত্রণালয়ে প্রবেশ করেন। তবে এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ