৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের আহ্বান আলমগীরের

spot_img

মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহা. জাফর আলমগীর। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে পুলিশ প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।

রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায়  বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি দক্ষিণপাড়া সচেতন এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক ব্যাংকার ও বগুড়া -৭ সংসদ সদস্য মোরশেদ মিল্টনের বড় ভাই জাহাঙ্গীর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ব্যাংকার জালাল উদ্দিন, সংবাদ বুলেটিনের প্রকাশক মো. মঞ্জুরুল ইসলাম রিপন এবং খোট্রাপাড়া ইউনিয়নের বিট পুলিশিং দায়িত্বপ্রাপ্ত এসআই আব্দুর রহিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সুমন আহমেদ, অ্যাডভোকেট ফারুক হোসেন, হায়দার আলী, অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী বিআরডিসি নজরুল ইসলাম কাজলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে খলিশাকান্দিকে মাদকমুক্ত এলাকা ঘোষণা করে শপথ বাক্য পাঠ করেন সচেতন এলাকাবাসী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ