২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মেকাপের পর মাকে চিনতে না পেরে হাত- পা ছুড়ে কান্না শিশু সন্তানের

spot_img

শাজাহানপুর বার্তা ডেস্ক রিপোর্ট :
মায়ের মেকআপ করা মুখ দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে এক শিশু। মূলত মায়ের সাজগোজের ধরন দেখে তাকে চিনতে না পেরে হাত পা ছুড়ে কান্না শুরু করে শিশুটি। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে।ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, নীল ল্যাহেঙ্গা পরে সুন্দর করে সেজেছেন এক নারী। মুখে ভারী মেকআপ করেছেন তিনি। চোখের পাতা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সাজিয়েছেন নতুন করে।

মেকআপের পর ঐ নারীকে দেখতে সুন্দর লাগলেও তিনি বেজায় সমস্যায় পড়েছেন। তার নিজের ছোট্ট ছেলে তাকে চিনতেই পারেনি। শিশুকে কোলে তুলে নিতে গিয়েছিলেন মা। কিন্তু তার মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দূরে সরে গিয়েছে সে। সোফায় বসে মায়ের দিকে তাকিয়ে হাত, পা ছুড়ে চিৎকারও করতে দেখা গিয়েছে শিশুটিকে।

আনন্দবাজার সংবাদটিতে উল্লেখ করেছে, তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওর নিচে লেখা হয়েছে, বাচ্চাটি জিজ্ঞাসা করছে, মা কোথায় গেল? নানা ব্যক্তি এ বিষয়ে নানা মন্তব্য করেছেন। কেউ বলেছেন, মেকআপ খুব সাংঘাতিক জিনিস। কেউ আবার অবাক হয়ে বলেছেন, মেকআপের কী মহিমা! অনেকে অবশ্য সন্তানের যত্ন না নেয়ার অভিযোগ করে ওই নারীর সমালোচনা করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ