৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মেয়াদ উত্তীর্ণ ৫ ইউনিটের কমিটি বিলুপ্ত করল বগুড়া জেলা ছাত্রদল

spot_img

বগুড়া জেলা ছাত্রদলের অধীন পাঁচটি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২০ আগস্ট) বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে জেলা শাখার অধীনস্থ নিয়োজিত ইউনিটসমূহের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিলুপ্ত করা ইউনিটগুলোর মধ্যে রয়েছে— সারিয়াকান্দি উপজেলা ও পৌর শাখা ছাত্রদল, সোনাতলা উপজেলা ও পৌর শাখা ছাত্রদল, তালোড়া পৌর শাখা ছাত্রদল, আদমদীঘি উপজেলা শাখা ছাত্রদল এবং সান্তাহার পৌর শাখা ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।

এদিকে, বিলুপ্ত হওয়া ইউনিটগুলোতে দ্রুত নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে জেলা ছাত্রদল। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি শিগগিরই উক্ত ইউনিটগুলোতে নতুন নেতৃত্ব গঠনের কার্যক্রম শুরু হবে।

দলীয় সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা ও পৌর ইউনিটগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্য রয়েছে জেলা ছাত্রদলের।

বগুড়া জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. ফারহান সাদিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ