৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বালিয়াডাঙ্গীর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান

spot_img

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বালিয়াডাঙ্গীর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান

শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় জানানো হলো বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে।
আজ ১০ই মার্চ রবিবার বিকাল ৫ টায় দারুলূস মাদ্রাসা সংলগ্ন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।জানাযায় বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধি,রাজনৈতিক, সংস্কৃতিক, শিক্ষক ও সাংবাদিক সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।এর আগে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসার বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী সহ পুলিশের সদস্য ।তার আত্মার মাগফিরাত কামনাই এক মিনিট নীরবতা পালন করেন। এদিকে সিঙ্গাপুর থেকে মুঠোফোনে যুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের জন্য বালিয়াডাঙ্গীবাসির কাছে দোয়া চান এবং মাগফিরাত কামনা করেন ।একজন বিশ্বস্ত সহকর্মী কে হারিয়ে শোক প্রকাশ করেন তিনি ।তিনি আরো জানান আব্দুস সোবহান সাথে আমার পরিচয় বহুদিনের। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশের দেশের জন্য যুদ্ধ করেছেন দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন। বালিয়াডাঙ্গীবাসি তার জন্য দোয়া করবেন আমি তার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থানে আসেন করেন ।তার জানাযার আগে আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীরা বক্তব্য দেন এবং তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন শনিবার রাত ৯ টা ৪৫ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর মৃত্যু বরণ করেন জাতির সূর্য সন্তান ।রাজনীতিক জীবনে তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা জাসদ এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ছিলেন ।মৃত্যুর সময় তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে যান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ