৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

লন্ডন গেছেন ডা. জুবাইদা রহমান

spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র  বিষয়টি নিশ্চিত করেছেন। যাত্রাপথে তিনি কয়েকঘণ্টা কাতারের দোহা বিমানবন্দরে ট্রানজিট ফ্লাইটের জন্য অবস্থান করবেন।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়াওয়েজের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশে রওনা করেছেন ডা. জুবাইদা রহমান।

তিনি আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ একসঙ্গে আবার দেশে ফিরবেন ডা. জুবাইদা রহমান।

জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার অংশ হিসেবে এরই মধ্যে তিনি ট্রাভেল পাস সংগ্রহ করেছেন। পরিবারের তিন সদস্যসহ মোট ৬ জনের জন্য বিমানের টিকিটও কেটেছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। ২৪ ডিসেম্বর তিনি দেশের উদ্দেশে রওনা করবেন এবং বিমানটি ঢাকায় অবতরণ করবে পরদিন (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, মেয়েকে (জাইমা রহমান) সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ